গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সকালেশিশুদের স্কুলে দিয়ে অভিভাবকেরা বসেছিলেন পাইক পাড়া নিউ মডেল স্কুলের সামনের মাঠে। সেখানে মাইক্রোবাস চালানো শিখছিলেন গাড়িটির মালিক মো. হাসান। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অভিভাবকদের জটলায় উঠে পড়লে আটজন আহত হন।ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাড়িটি ভাঙচুর করে ও চালক শাহজাহানকে পিটুনি দেয়। চালকসহ গাড়িটি আটক করেছে মিরপুর থানার পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, গাড়ির মালিক হাসান পালিয়ে গেছেন।