গাড়ি ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফওজিয়া করিম ফিরোজের গাড়ি অস্ত্রের মুখে ছিনতাই হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বনানীর বি-ব্লকের ২৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত পুলিশ গাড়িটি উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।থানার অপারেশন কর্মকর্তা শেখ মাসুদ করিম জানান, মামলা হওয়ার পর গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।পারিবারিক সূত্র জানায়, গাড়ির চালককে অস্ত্রের মুখে বের করে দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।