গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) গাড়ি রাখার জায়গায় দোকান নির্মাণের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।রায়ে নির্মাণ করা দোকান ৬০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। ঢাকা সিটি করপোরেশন, করপোরেশনের সচিব, প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ বিবাদীদের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়।