গাড়ি পোড়ানোয় ‘পারদর্শী’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় গাড়ি পোড়ানোর অভিযোগে রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর চারটার দিকে র‌্যাব-১-এর একটি দল গুলশান-বাড্ডা লিংক রোডের একটি ফ্ল্যাট থেকে রফিকুলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রফিকুল জানিয়েছেন, হরতালের সময় তিনি ও তাঁর অনুসারীরা বিভিন্ন স্থানে পেট্রোল ও দেশলাই নিয়ে ওত পেতে থাকেন। সুযোগ বুঝে তাঁরা যানবাহনে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। অনেক দিন ধরে কাজটি করায় রফিকুল গাড়ি পোড়ানোয় বিশেষ পারদর্শী হয়ে উঠেছেন।