গাড়িচালক ও তাঁর স্ত্রী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে গৃহবধূ ফাহিমা সুলতানা হত্যার ঘটনায় গাড়িচালক মিন্টু পেয়াদার স্ত্রী পান্না বেগমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে কামরাঙ্গীর চর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্বামী ও স্ত্রীকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার গাড়িচালক মিন্টু ও তাঁর স্ত্রীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে গুলশান থানা-পুলিশ। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শুনানি শেষে গাড়িচালক মিন্টুকে সাত দিন এবং পান্নাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, লুট ও খুনের ঘটনায় আর কারা জড়িত, তা জানতে আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ব্যবসায়ী এম এ মুবিন খানের স্ত্রী ফাহিমা সুলতানাকে গত মঙ্গলবার দুপুরে হত্যা ও তাঁদের গৃহপরিচারিকা বীণা আখতারকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়িচালক মিন্টুকে গত বুধবার দুপুরে কামরাঙ্গীর চর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁর কাছ থেকে লুট করা ৬০ ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়। মামলাটি তদন্ত করছেন পুলিশের পরিদর্শক নূরে আজম মিয়া।