গাড়ির জাল সনদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদসহ গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশনগর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন সম্রাট রহমান ও রফিক মিয়া।র‌্যাব জানায়, র‌্যাব-৪-এর একটি দল ওই দুজনকে গ্রেপ্তারের পর পলাশনগরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ জাল ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ইনস্যুরেনস ফরম, গাড়ির ভুয়া নিবন্ধন, ট্যাক্স টোকেন ও বিআরটিএর নকল সিল উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া সম্রাট ও রফিক র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে জাল ট্যাক্স টোকেন, ফিটনেস সনদসহ জাল কাগজপত্র বিক্রি করে আসছিলেন। চোরাই গাড়ির জন্য কাগজও তৈরি করতেন।র‌্যাব-৪-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মিরান হোসেন প্রথম আলোকে জানান, রফিক বিআরটিএ থেকে সনদের ফাঁকা ফরম এনে দিতেন। ওই ফরমের খালি ঘরে তথ্য বসিয়ে বিআরটিএর সিল দিতেন। এসব জাল সনদ রফিক মিয়ার মাধ্যমে বিক্রি করতেন। রফিক মিয়া পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল। এ কারণে সবাই তাঁর কাছে এসব কাগজের জন্য আসতেন।র‌্যাবের কর্মকর্তা জানান, গাড়ির জাল সনদ তৈরির দায়ে এর আগে তাঁদের আট মাসের কারাদণ্ড হয়। কারাদণ্ড খেটে বের হওয়ার পর তাঁরা আবার এ কাজে জড়িয়ে পড়েন।