গাড়ির ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় গতকাল রোববার গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান জানান, গতকাল সকাল পৌনে ছয়টার দিকে মেরুল বাড্ডার প্রগতি সরণিসংলগ্ন সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।