গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সাতমসজিদ রোডে গত মঙ্গলবার রাতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সাতমসজিদ রোডের ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মাথায় গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি মারা যান। স্থানীয় লোকজন তাঁর পরিচয় জানাতে পারেনি। তবে কয়েকজন জানায়, নিহত ব্যক্তি ট্রাকচালক। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।অগ্নিদগ্ধ ব্যক্তির মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, ঈদের আগের দিন (৩০ আগস্ট) কামরাঙ্গীরচরে নিজ বাসার পানির ট্যাংক পরিষ্কারকালে অগ্নিদগ্ধ রফিকুল ইসলাম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন।