গুপ্তহত্যা, ক্রসফায়ার ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যা, ক্রসফায়ার ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি জানিয়ে রাজধানীতে সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল, গণমোর্চা ও গণমঞ্চ। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন তোপখানা রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে সমাজে অপরাধ বেড়ে গেছে। সরকারের বিরুদ্ধে কথা বললে পুলিশ দিয়ে হামলা চালানো হয়। জনগণের হাত-পা-মুখ বেঁধে ফেলার ষড়যন্ত্র করছে সরকার। একদিকে দেশে বাকশাল কায়েম করতে চাইছে, অন্যদিকে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন।সমাবেশে বক্তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক নিখিল ভদ্র আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অদক্ষ ব্যক্তিদের লাইসেন্স প্রদানকারী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিচারের দাবি করেন।সমাবেশে বক্তব্য দেন, মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, নয়াগণতান্ত্রিক গণমোর্চার যুগ্ম আহ্বায়ক জাফর হোসেন, গণতান্ত্রিক গণমঞ্চের নেতা মাসুদ খান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফেডারেশনের আহ্বায়ক সামিউল আলম।