গুম ও রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিরোধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী গুম, ক্রসফায়ার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে দেশের তিনটি বামপন্থী সংগঠন। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, গুম ও বিচারবহির্ভূত হত্যার কারণে জনগণের জীবন আজ নিরাপত্তাহীন। অন্যদিকে দেশব্যাপী সভা-সমাবেশ-মিছিলে পুলিশ দিয়ে হামলা চালিয়ে সরকার জনগণের হাত-পা ও মুখ বেঁধে ফেলার চক্রান্ত করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ২৮ ডিসেম্বর বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন তিনটি সমাবেশ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।দেশের মানবাধিকার সংগঠনগুলো দাবি করে আসছে, দেশে সাম্প্রতিক সময়ে গুম ও গুপ্তহত্যা বেড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হচ্ছে।