গুলশান এক্সচেঞ্জের ১৪০০ ফোনের নম্বর পরিবর্তন
গুলশান এক্সচেঞ্জের আওতাধীন প্রায় এক হাজার ৪০০ টেলিফোন নম্বর ৯৮২ গ্রুপের নম্বর দিয়ে পরিবর্তন করা হচ্ছে। সেই সঙ্গে গ্রাহককে তাঁদের নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে।গতকাল সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে (বিটিসিএল) এ পরিবর্তনের কথা জানানো হয়েছে।বিটিসিএল সূত্র জানিয়েছে, এ কাজ আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে। পর্যায়ক্রমে এ কাজ শেষ করা হলে গ্রাহকের টেলিকম সার্ভিস উন্নততর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ ছাড়া গ্রাহকের আবেদনসাপেক্ষে তাঁর টেলিফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও দেওয়া হবে।বনানী সুপার মার্কেটের চালু সকল টেলিফোন, কামাল আতার্তুক এভিনিউয়ের বিল্ডিং ৮ থেকে ৪২, সড়ক নং ১৭-এর বাড়ি নং ৫ থেকে ৩৫ এবং বা/এ-এর টেলিফোনগুলো, ব্লক সি-এর আংশিক, মহাখালী দক্ষিণ পাড়া ও আইসিডিডিআরবি এলাকার টেলিফোন সংযোগগুলোর নম্বর পরিবর্তনের আওতায় আনা হয়েছে।যেকোনো তথ্যের জন্য মহাখালী ও আইসিডিডিআরবির জন্য ৯৮৮০০৫৩, ৮৮৯১৩০০ এবং অন্য এলাকার জন্য ৯৮৪১৯৭৭, ৯৮৬১২৯৯, ৯৮২০০০০ ও ০১৫৫২৩১০৭৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে।