গুলশান এক্সচেঞ্জের ৩০০ সংযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান এক্সচেঞ্জের প্রায় ৩০০ টেলিফোনের সংযোগ ভূগর্ভস্থ কেব&ল চুরির কারণে বন্ধ হয়ে গেছে। গত সোমবার রাত থেকে বারিধারা ডিপে্লামেটিক এলাকা ও বারিধারা ডিওএইচএস এলাকায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে বন্ধ হয়ে যাওয়া টেলিফোন সংযোগগুলো পুনরায় চালুর চষ্টো করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সব টেলিফোন সংযোগ পুরোপুরি চালু করতে দু-এক দিন লাগতে পারে। বিজ্ঞপ্তি।