গুলশান এক্সচেঞ্জের ৬৪০টি টেলিফোনের নম্বর পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ত্রুটির কারণে গুলশান নেটাস এক্সচেঞ্জের আওতাধীন ৮৮৫৪৪৭৩ থেকে ৮৮৫৫১১১ পর্যন্ত নম্বরের মোট ৬৪০টি টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে। তাই এই ৬৪০টি নম্বর অন্য একটি এক্সচেঞ্জের নম্বর দিয়ে পরিবর্তন করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে (বিটিসিএল) এ পরিবর্তনের কথা জানানো হয়। বিটিসিএল সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বেশ কিছু নম্বর পরিবর্তনের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে অন্যগুলো পরিবর্তনের কাজ চলছে। এ সংক্রান্ত যেকোনো তথ্য ও সমস্যার জন্য বিটিসিএলের ৯৮৮৭৪৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তিতে বিটিসিএল কর্তৃপক্ষ এ সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।