গুলশান ক্লাবের ১৯তম সভাপতি শাহাব উদ্দীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাব উদ্দীন খান ২০১৪-১৫ সালের জন্য গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১৩ ডিসেম্বর ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিপুল ভোটে তিনি ১৯তম সভাপতি নির্বাচিত হন। তিনি ৭০ দশমিক ১১ শতাংশ (৪২৭টি) ভোট পান—যা ক্লাবের ইতিহাসে অনন্য।
কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত ১০ জন সদস্য হলেন জাকী ইব্রাহিম, মফিজ আহমেদ ভূঁঞা, আকতার জাহান আহমেদ, নওশাদ শাহরিয়ার সাঈদ, মো. শাহেদ মাসুদ, রফিক হাসান, মো. শওকত আলী, মুরাদ ইকবাল চৌধুরী, ফারুক-উজ-জামান ও মো. ওয়াসিম নবী। বিজ্ঞপ্তি