গুলশান থেকে হিযবুত তাহ্রীরের ১০ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে গত শুক্রবার হিযবুত তাহ্রীরের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের কাছ থেকে ব্যানার, বই, বিপুল পরিমাণ লিফলেটসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়।র‌্যাব জানায়, মহাখালীর আইপিএইচ জামে মসজিদে হিযবুত তাহ্রীরের ২০০-২৫০ সদস্য একত্র হবে—গোপন সূত্রে এমন সংবাদ পায় র‌্যাব-১। শুক্রবার বেলা দেড়টার দিকে হিযবুতের সদস্যরা সেখানে জড়ো হন। তাঁদের মিছিলে রাষ্ট্র ও সংবিধানবিরোধী স্লোগান দেওয়ার সময় ১০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁদের কাছ থেকে ব্যানার, চারটি বই, প্রচারপত্র, তিনটি সিপিইউ ও দুটি মনিটর উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন: জায়িম আবদুল্লাহ, রবিন মিয়া, সোহেল রানা, পারভেজ সিকদার, নায়িম আবদুল্লাহ, তৌফিক আশরাফ, জাহিদ হাসান, মাহমুদুল আলম, নূরুল আমীন ও তানভীর হোসেন। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাঁটাবন মসজিদের সামনে থেকে নিউ মার্কেট থানার পুলিশ হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করে।