গুলশান-বনানীর আবাসিক প্লটে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান ও বনানীর আবাসিক প্লটে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তা বন্ধের সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি। একই সঙ্গে কমিটি রাজউকের তৈরি অ-আবাসিক প্লটের সংজ্ঞা বাতিলের সুপারিশ করেছে।গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত উপকমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। উপকমিটির একটি সূত্র জানায়, অচিরেই এই সুপারিশ প্রতিবেদন আকারে মূল সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।