গুলশান-বাড্ডা লেকপাড়ে রাজউকের অভিযানে ২৫টি দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান সংযোগ সড়ক থেকে উত্তর দিকে বাড্ডা এলাকায় লেকের পাড়ে অভিযান চালিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ৩৫টি দোকান উচ্ছেদ করেছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় ওই এলাকায় বসবাস করা কিছু ভাসমান মানুষ উচ্ছেদের শিকার হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা ও নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম। অভিযানে লেকের জায়গার প্রায় ১০ কাঠারও বেশি জায়গা উদ্ধার হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। অভিযানে তিন প্লাটুন পুলিশ ও রাজউকের নিজস্ব শ্রমিকেরা অংশ নেন। উচ্ছেদ করা দোকানপাটের মধ্যে বেশির ভাগ ছিল ফলমূল ও মুরগির।