গুলশান লেকে ৬০ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান লেকে অভিযান চালিয়ে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল রোববার সকাল থেকে প্রায় সাড়ে সাত ঘণ্টা এই অভিযান চলে। অভিযানে প্রায় ১০০ পুলিশ অংশ নেয়।গত ১৭ জানুয়ারি ‘বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গুলশান লেক, বাঁধ দিয়ে নতুন নতুন অবৈধ স্থাপনা’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তার ভিত্তিতে হাইকোর্ট ওই দিন স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। গত ২৫ জানুয়ারি আদালত লেকের সীমানা নির্ধারণ করে দুই মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন । গতকাল অভিযান শুরু হয় করাইল বস্তির পূর্ব দিকের লেক থেকে। সেখান থেকে পর্যায়ক্রমে গুলশান-১ এভিনিউর ৩২ নম্বর সড়ক এলাকা পর্যন্ত অভিযান চালায় রাজউক। লেকের মধ্যে স্থাপনা ভাঙতে ১০টি নৌকা ব্যবহার করে তারা। ভাঙার কাজে নিয়োজিত ছিলেন রাজউকের শ্রমিকেরা। এদিকে গত শুক্রবার সন্ধ্যায় রাজউক করাইল বস্তি এলাকায় গিয়ে ৬৩ জন শিক্ষার্থী ও প্রতিবন্ধীকে এক হাজার করে টাকা দেয়। জানা যায়, ৬ ফেব্রুয়ারি অভিযানকালে এমন কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, যেগুলোয় বসবাস করত কয়েকজন ছাত্রছাত্রী। রাজউকের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, এখন থেকে নিয়মিতভাবেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।