গুলশানে বাসার গ্রিল কেটে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরের দল গ্রিল কেটে গুলশান ১ নম্বরের ১৪১ নম্বর সড়কের একটি বাড়ির তৃতীয় তলার বাসা থেকে টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের মালিক ব্যবসায়ী এ ওয়াই এম মুছা বলেন, তাঁর বাসার খাবার ঘরের গ্রিল কাটা ছিল। মনে হচ্ছে, চোরেরা ওই পথ দিয়ে বাসায় ঢুকেছে।গুলশান থানার এসআই আবু আনছার বলেন, এ ব্যাপারে ব্যবসায়ী মুছা চুরির মামলা করেছেন।