গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় সখিনা আক্তার (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। পুলিশ বলছে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের কোকাকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সখিনার স্বামী মো. আলামিন বলেন, সখিনা উত্তর সিটি করপোরেশনে ঝাড়ুদারের কাজ করেন। রাতে কোকাকোলা মোড়ে রাস্তা ঝাড়ু দেওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার ভোরে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য সখিনার লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।