প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেভরন এক্সওয়াইজেড গ্রুপ, বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেভরন বাংলাদেশ গতকাল মঙ্গলবার গুলশানে রাজউক-গুলশান কেন্দ্রীয় পার্কে গাছের চারা রোপণ করে। এ সময় উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়ন, অপারেশনস পরিচালক গর্ডন মারে, এক্সটারনাল অ্যাফিয়ার্স বিভাগের পরিচালক নাসের আহমেদসহ অনেকে। শেভরন এক্সওয়াইজেড শেভরন কর্মকর্তা-কর্মচারীদের একটি সংগঠন। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রতিষ্ঠানটি ২০০৫ সালে বৃক্ষরোপণ কার্যক্রম চালু করে। তারা দেশের উত্তর-পূর্বাঞ্চলের শেভরন গ্যাস প্ল্যান্ট এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার গাছ লাগিয়েছে বলে জানিয়েছে।