গুলশানে হিযবুতের ঝটিকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে গতকাল সোমবার গুলশানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীর।গুলশান থানার পুলিশ জানায়, পুলিশ মাকসুদুর রহমান নামের এক মিছিলকারীকে গ্রেপ্তার করেছে। তিনি পুলিশকে জানিয়েছেন, মিছিলকারীরা সবাই ছিলেন হিযবুত তাহ্রীরের সদস্য। তাঁদের গন্তব্য ছিল বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাস।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে গুলশান ২ নম্বর এলাকায় জড়ো হয়ে প্রায় অর্ধশত তরুণ হঠাৎ মিছিল শুরু করেন। কিছু দূর যাওয়ার পরই ভাটারা থানার পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহ নেওয়াজ খালেদ বলেন, ৩০-৪০ জন তরুণ পতাকা হাতে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের কয়েকটি টহল দল দ্রুত সেখানে পৌঁছে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।