গুলশানে ৩০ ফুট সড়কে ধস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান ২ নম্বরে লেকের পাড়ে ৩০ ফুট রাস্তা ধসে পড়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ৫৫ নম্বর রোডের ২৯ নম্বর বাড়ির সামনের ওই রাস্তাটি ধসে যায়। এ সময় সাত তলা ওই বাড়িটিতেও ফাটল দেখা দেয়। বাড়িটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের।
ওই বাড়ির তত্ত্বাবধায়ক বলেন, গুলশান লেকে কয়েক দিন ধরে সেচ উন্নয়নকাজ করছিল রাজউক। এতে লেকের পানি কমে যায়। এ ছাড়া চার-পাঁচ দিন আগেই ওই রাস্তায় ফাটল দেখা দেয়।
রাজউকের দায়িত্বরত একজন প্রকৌশলী জানিয়েছেন, প্রাকৃতিক কারণে রাস্তাটি ধসে গেছে।