গুলশানের কয়েক হাজার টেলিফোন বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি ত্রুটির কারণে গুলশান এক্সচেঞ্জের কয়েক হাজার টেলিফোন গতকাল শনিবার বিকল হয়ে পড়েছে। বিটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান টেলিফোন এক্সচেঞ্জের (অ্যালকাটেল) ৯৮৪, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপ, কড়াইল আরএসইউর ৯৮৭ গ্রুপ এবং টঙ্গী আরএসইউর ৯৮০ গ্রুপের টেলিফোন নম্বরগুলো শুক্রবার দিবাগত রাত একটা থেকে কাজ করছে না। বিটিসিএলের বিশেষজ্ঞ দল এবং অ্যালকাটেলের স্থানীয় ও বিদেশি প্রকৌশলীরা এক্সচেঞ্জটি ত্রুটিমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন।সম্মানিত গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।