গুলশানের ৩৫০০ সংযোগ অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভস্থ কেব্ল কাটা পড়ায় গুলশান এক্সচেঞ্জের আওতাধীন তেজগাঁও, নিকেতন, পূর্ব নাখালপাড়া ও সংলগ্ন এলাকার প্রায় সাড়ে তিন হাজার সংযোগ গত শুক্রবার অকেজো হয়ে পড়ে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এতে আরও বলা হয়, ইতিমধ্যে কেব্ল মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে টেলিফোনগুলো পর্যায়ক্রমে চালু করা সম্ভব।