গুলি করে গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে আব্বাস মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে গুলি করে একটি ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে ওই সড়কের বাটা সিগন্যাল মোড়ে এ ঘটনা ঘটে। আব্বাস মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে আব্বাস মিয়া প্রথম আলোকে বলেন, তিনি বাটা সিগন্যাল মোড়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক। শনিবার রাত দুইটার দিকে মোড়ের কাছেই সড়কে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় তিনজন দুর্বৃত্ত তাঁর কাছে গাড়ির চাবি চায়। চাবি দিতে না চাইলে দুর্বৃত্তরা তাঁর ঘাড়ে অস্ত্র ঠেকিয়ে দুটি গুলি করে এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়।নিউমার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত আব্বাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িটি উদ্ধারে চেষ্টা চলছে।