গুলিস্তান ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার ফুটপাতের শতাধিক অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার ডিএসসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

শাহিনা খাতুন প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে ১০টায় ওসমানী উদ্যানের দক্ষিণ পাশের সড়কে থাকা অবৈধ প্রায় ২০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বেলা ১১টায় গোলাপশাহ মাজার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সামনের এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

এই এলাকায় প্রায় ৪০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার বিভিন্ন স্থানে আরও প্রায় ৫০টি দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব স্থানে আবার দোকানপাট যাতে না বসে এ জন্য ডিএসসিসির পক্ষ থেকে ছোট মাইকে ঘোষণা দেওয়া হয়।