গুলিস্তানে উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ বুধবার গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে উচ্ছেদ অভিযান চালায়। ফুটপাত থেকে অবৈধ দোকান, গাড়ির স্ট্যান্ড ইত্যাদি সরিয়ে নেওয়া হয়। ছবিগুলো তুলেছেন হাসান রাজা

সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল ডিএমপির। তবে সকাল ছয়টার পর থেকেই পুলিশের তৎপরতা শুরু হয়। ফুটপাতে কাউকে দোকান খুলে বসতে দেওয়া হয়নি। ছবিটি সকাল সাড়ে সাতটার দিকে তোলা।

পুলিশ ফুটপাতে কাউকে দোকান খুলে বসতে দেয়নি।

উচ্ছেদ অভিযানের কার্যক্রম দেখতে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

উচ্ছেদ অভিযানের পর গুলিস্তানের চেহারাই যেন পাল্টে গেছে। আগে যেখানে হাঁটার জায়গা পাওয়া যেত না, উচ্ছেদের পর সেসব এলাকা বেশ ফাঁকা দেখা যায়।