গুলিস্তানে বাসের চাপায় কমিউনিটি পুলিশ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তানে গতকাল বৃহস্পতিবার রাতে বেপরোয়া গতির বাসের চাপায় হুমায়ুন কবির (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন।
পুলিশ বলেছে, রাত আটটার দিকে গুলিস্তানে মসজিদের সামনে গজারিয়া পরিবহন নামের একটি বাসের চাপায় গুরুতর আহত হন হুমায়ুন কবির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, হলুদ রঙের জ্যাকেট পরে হুমায়ুন কবির কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করছিলেন।