গুলিস্তানের যানজট কমাতে বাস থাকবে আনন্দবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে যানজট কমাতে আনন্দবাজারে রেলওয়ের একটি জায়গায় (প্রায় তিন একর) অস্থায়ীভাবে বাস রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল বুধবার দুপুরে ডিএসসিসির সেমিনার কক্ষে ‘যানজট নিরসনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় সদরঘাট-গুলিস্তান সড়ক ও সায়েদাবাদ টার্মিনালের বাইরে কোনো বাস না রাখতে দেওয়ারও সিদ্ধান্ত হয়।
সভায় ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাস-ট্রাক শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় আনন্দবাজারের জায়গাটি ব্যবহারের জন্য নৌপরিবহনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।