গৃহকর্মী নির্যাতনের অভিযোগে র‌্যাব কর্মকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে রাজধানীর মিরপুর পাইকপাড়ার বাসা থেকে গত শনিবার গভীর রাতে আবুল বাশার (৩৫) নামের র‌্যাবের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আবুল বাশার র‌্যাব-২-এ উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, মাফিয়া (১৩) নামের ওই গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আবুল বাশারকে আটক করা হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ওই বাসায় গিয়ে মাফিয়াকে উদ্ধার ও বাশারকে আটক করা হয়। মাফিয়া পুলিশকে জানায়, বাশার ও তাঁর স্ত্রী দুজনই তার ওপর নির্যাতন চালিয়েছে। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রোকনুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাশারকে থানায় আনা হয়েছে। ওই গৃহকর্মীকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। গৃহকর্মীর পরিবারকে খবর দেওয়া হলেও এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।