গৃহকর্মী হত্যার অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মীকে হত্যার অভিযোগে গৃহকর্ত্রী ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ। গত রোববার রাতে পশ্চিম ধোলাইরপাড়ের একটি ফ্ল্যাট থেকে জেসমিনের (১৫) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় গৃহকর্ত্রী রাশিদা আক্তার ও তাঁর মেয়ে মুক্তিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, রাত ১১টার দিকে বিছানা থেকে জেসমিনের লাশ উদ্ধার করা হয়। তবে ওই পরিবারের লোকজনের দাবি, জেসমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, গৃহকর্মীর মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া দুই হাতেই নখের আঁচড়ের মতো বেশ কিছু দাগ রয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।