গৃহকর্মীকে হত্যায় মহিলা পরিষদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আদাবরে ৬৫ বছর বয়স্ক গৃহকর্মীকে ‘হত্যা’ করার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গৃহকর্মের স্বীকৃতি, কর্মস্থলের সুরক্ষা এবং এ ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। গত বুধবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গৃহকর্মী রাহেলা খাতুনকে হত্যার পর অ্যাম্বুলেন্সে করে অজ্ঞাত স্থানে নেওয়ার সময় পুলিশ লাশ উদ্ধার করে। মহিলা পরিষদ এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তি।