গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় গতকাল শনিবার পাপিয়া (১৭) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্তার দাবি, পালানোর সময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পাপিয়া ধানমন্ডির চার নম্বর সড়কের একটি বাড়ির পঞ্চম তলায় কাজ করত। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ওই বাড়ির দারোয়ান পাপিয়াকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ব্যবসায়ী ও কমিউনিটি পুলিশের সভাপতি গৃহকর্তা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, পাপিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। কিছুদিন আগে একজন নারী পাপিয়াকে তাঁর বাসায় দিয়ে যান। গত বৃহস্পতিবারও সে পালানোর চেষ্টা করে। গৃহকর্ত্রী নার্গিস আরা বলেন, পাপিয়ার বাসায় মন টিকত না। তারা বাসার চাবি চুরি করে এ কাণ্ড ঘটিয়েছে।