গৃহকর্মীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের এক বাসা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে কামরুন্নাহার (১৬) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, মেয়েটি জাকির হোসেন রোডের একটি বাড়ির পঞ্চম তলায় কাজ করত। খবর পেয়ে গতকাল বিকেল পাঁচটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এসআই বলেন, কামরুন্নাহার অসুস্থতায় মারা গেছে বলে ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী দাবি করেছেন। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কামরুন্নাহারের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। বাবা মো. কাশেম আলী।