গৃহবধূ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিবাগ এলাকায় গতকাল সোমবার সকালে ছিনতাইকারীদের কবলে পড়ে এক গৃহবধূ আহত হয়েছেন। আহত শেফালি বেগম (৫০) স্বামীসহ গ্রামের বাড়ি থেকে রামপুরার বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। শেফালির স্বামী মোজাফফর হোসেন বলেন, তাঁরা রামপুরায় থাকেন। গতকাল ভোরে তাঁরা ঝালকাঠির গ্রামের বাড়ি থেকে লঞ্চে এসে সদরঘাটে নামেন। সেখান থেকে ভোর ছয়টার দিকে রিকশায় করে তাঁরা বাসায় ফিরছিলেন। রিকশা মালিবাগ-মৌচাক এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে দুজন যুবক এসে তাঁর স্ত্রীর ব্যাগ ধরে টান দেন। এতে তাঁর স্ত্রী রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।