গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখান থানা এলাকার এক বাসা থেকে গতকাল সোমবার সকালে মারজাহান আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী আবুল কালাম আজাদ পলাতক।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশ সকাল নয়টার দিকে উত্তরখানের ফৌজির বাতানের একটি টিন শেড বাসার তালা ভেঙে মারজাহানের লাশ উদ্ধার করে। তাঁর গলায় ছিল কালো দাগ। তাঁর স্বামী সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল।উত্তরখান থানার এসআই আবদুল মান্নান বলেন, প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, গত রোববার রাতে স্বামীর সঙ্গে মারজাহানের ঝগড়া হয়। সকালে জানালা দিয়ে তাঁরা দেখেন, ঘরে মারজাহানের লাশ পড়ে আছে।