গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানার সৈয়দনগর এলাকার একটি বাসা থেকে গত শুক্রবার রাতে নাজমা বেগম (৩৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।দক্ষিণখান থানা সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ সৈয়দনগরের বাসিন্দা খোন্দকার মো. ফারুকের বাসার শোয়ার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর স্ত্রী নাজমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।গৃহবধূর ভাই শাহীন খান জানান, তাঁর বোনের অজান্তে ফারুক তিনটি বিয়ে করেছেন। বিয়ের বিষয়ে জানার পর এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত। এর জের ধরে ফারুক তাঁর বোনকে প্রায়ই নির্যাতন করতেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর বোন আত্মহননে বাধ্য হয়েছেন। ঘটনা তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নাজমার এক ছেলে ও এক মেয়ে আছে। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরের দরিয়বাদে।