গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপুরায় গতকাল শনিবার সকালে সাদিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাদিয়ার স্বামী ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাঁচ-ছয় বছর আগে মাসুদ পারভেজের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি ছেলে আছে। তাঁরা রামপুরার চৌধুরীপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। গতকাল সকালে সাদিয়াকে চিকিৎসার জন্য মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পারভেজ। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সাদিয়ার পরিবারের সদস্যরা ঢাকায় আসেন।