গৃহশ্রমিক নির্যাতন ও হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহশ্রমিক নির্যাতন ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গৃহশ্রমিক হত্যার ঘটনাকে অপমৃত্যু কিংবা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতার সত্যতা যাচাই করতে হবে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। তাঁরা অপূরণীয় ক্ষতির শিকার গৃহশ্রমিক ও তাঁদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, বিলেসর ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞা, শফিউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মো. জাফরুল হাসান, সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি আবদুল কাদের হাওলাদার, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসেন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত বছর দেশে হত্যা ও বিভিন্ন নির্যাতনে ৫৬ জন গৃহশ্রমিক মারা যান। এ বছরের গত ১২ অক্টোবর পর্যন্ত নিহত গৃহশ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। বিজ্ঞপ্তি।