আইন ও বিচার বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পরিবর্তিত বিশ্বে শ্রমিকদের অধিকারের বিষয়টি যখন নতুন করে ভাবা হচ্ছে, তখন এ দেশের গৃহশ্রমিকেরা স্বীকৃতি ও ন্যায্য অধিকারটুকু থেকেও বঞ্চিত। তারা প্রান্তিক ও অরক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।গতকাল মঙ্গলবার ডেমোক্রেসিওয়াচ আয়োজিত ‘গৃহকর্মীদের অধিকার সংরক্ষণ: বিদ্যমান আইন ও ভবিষ্যত্ কর্মপন্থা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, গৃহশ্রমিকদের বেশির ভাগই নারী ও শিশু। তাদের অধিকার রক্ষার জন্য বাস্তব ও কার্যকর কোনো আইনি প্রক্রিয়াও নেই। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, অধিকার রক্ষায় আইন তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং গৃহশ্রমিক ও মালিকপক্ষের সচেতনতা ও মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন।সভায় স্বাগত বক্তব্যে ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান।সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী এরশাদ উল্লাহ ও তাপস বন্ধু দাস। বিজ্ঞপ্তি।