গেন্ডারিয়ায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি বাসা থেকে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে সাবিনা আক্তার (১৩) নামের এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুলিশ গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের ৭৪/১ নম্বর বাড়ির চতুর্থ তলার গোসলখানা থেকে সাবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি গোসলখানার কাপড় রাখার রডের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবিনার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দিকজান। এ ব্যাপারে গেন্ডারিয়া থানায় মামলা হয়েছে।