গেন্ডারিয়ায় ৩০০ শয্যার নতুন হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়ায় ৩০০ শয্যার ‘আজগর আলী হাসপাতাল’ চালু হয়েছে সম্প্রতি। সিটি গ্রুপ এ হাসপাতালটির উদ্যোক্তা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালটি প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ যত্ন নেবে। এ ছাড়া এই হাসপাতালে মডিউলার অপারেশন থিয়েটার রয়েছে। এ ধরনের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের কারণে সংক্রমণেরযে ঝুঁকি, তা অনেকটাই কাটানো যায়।
উদ্যোক্তারা বলেছেন, হাসপাতালটিতে রোগীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে এবং এটি রোগীদের সহমর্মী হবে। এ ছাড়া এই হাসপাতালে রোগনির্ণয় কেন্দ্রটিও বিশ্বমানের বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
হাসপাতালটি সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমানের বাবার নামে করা হয়েছে। ১৭ নভেম্বর এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাংসদ গাজী গোলাম দস্তগীর, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি।