গোলাম কিবরিয়া সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের অধ্যাপক এস এ এম গোলাম কিবরিয়া। গত সোমবার দুই বছর মেয়াদে এ কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।অন্যান্যের মধ্যে ডা. আবদুল কাদের ও ডা. মোহাম্মদ সহিদুল্লাহ সহসভাপতি, ডা. রুহুল আমিন কোষাধ্যক্ষ এবং ডা. টি আই এম আবদুল্লা-আল-ফারুক ও ডা. সাহানা আখতার রহমান সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।