গৌতম হত্যা মামলার আসামি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলার সন্দেহভাজন আসামি জনি হোসেন ওরফে মানিককে গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত এলাকা থেকে আটক করা হয়েছে।আদালত সূত্র জানায়, জনি অন্য একটি মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। আদালত এলাকায় সাদা পোশাকে থাকা পুলিশের উপস্থিতি টের পেয়ে জনি আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনজীবীরা জানান, আদালত এলাকা থেকে কোনো আসামি গ্রেপ্তার করার নিয়ম নেই। গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনিকে আটক করে দ্রুত আদালত এলাকা ত্যাগ করেন।