গ্যারেজের মালিকসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনের একটি গ্যারেজে ঢুকে গতকাল রোববার গ্যারেজ মালিকসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। আহত গ্যারেজমালিক শাহ আলম (৪৫), মাইক্রোবাসের দুই চালক নাগর আলী (৪৫) ও আবুল হাশেমকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন গ্যারেজমালিক শাহ আলম জানান, গতকাল সন্ধ্যায় ঢাকা সিটি করপোরেশেনের ৮৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সেবক আলী তাঁর দলবলসহ লাঠিসোঁটা, রড ও হকিস্টিক নিয়ে পূর্ব জুরাইনে তাঁর মাইক্রোবাসের গ্যারেজে ঢোকেন। তাঁরা তাঁকে এবং তাঁর দুই মাইক্রোবাসচালক নাগর ও হাশেমকে পিটিয়ে জখম করেন।গ্যারেজমালিক অভিযোগ করেন, গতকাল সন্ধ্যায় পূর্ব জুরাইনে এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাঁর মাইক্রোবাসের পেছন থেকে ধাক্কা দেন। এতে নাগর গাড়ি থেকে নেমে তাঁকে চড় মারেন। ওই অটোরিকশাচালক সেচ্ছাসেবক লীগের নেতাকে বিষয়টি জানান। পরে সেবক আলীর নেতৃত্বে লোকজন গ্যারেজে ঢুকে তাঁদের পেটান এবং ক্যাশ থেকে নগদ আট হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোনসেট নিয়ে যান।গ্যারেজমালিক দাবি করেন, ওই নেতা গত শুক্রবার শোক দিবস উপলক্ষে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন।