গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ কূপ থেকে গ্যাস উত্তোলন করে দ্রুত গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল রোববার রাজধানীতে পদযাত্রা ও সমাবেশ করেছেন কমিটির সদস্যরা। পদযাত্রাটি কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গতকাল বিকেলে নাবিস্কো মোড় থেকে শুরু করে সাতরাস্তায় গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, মোরশেদ আলী, রাগিব আহসান, মোজাম্মেল হক প্রমুখ।বক্তারা বলেন, বিদেশি কোম্পানির হাতে থাকা অনেক গ্যাস-ব্লকে অনুসন্ধান ও উত্তোলন করা হয়নি। সেগুলো থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস উত্তোলনে কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে। খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন প্রণয়নসহ কমিটির সাত দফা দাবি বাস্তবায়নেরও আহ্বান জানান তাঁরা। বিজ্ঞপ্তি।