গ্যাস ব্লক ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী নমুনা উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) আওতায় বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর তেল-গ্যাস ব্লক ইজারা দিতে মার্কিন বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে সাবেক ৫১ জন ছাত্রনেতা।গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক ৫১ জন সভাপতি ও সাধারণ সম্পাদক এ দাবি জানান। গ্যাস রপ্তানির বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা ঠেকাতে দেশবাসীর কাছে আহ্বান জানান তাঁরা। নেতারা বলেন, অতীতে এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পিছু হটলেও মার্কিন রাষ্ট্রদূতকে দেওয়া জ্বালানি উপদেষ্টার অঙ্গীকার পূরণে বর্তমান সরকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবৃতিদাতারা হলেন নূর আহম্মেদ, রুহিন হোসেন প্রিন্স, বেলাল চৌধুরী, বজলুর রশিদ, রাগিব হাসান, রাজেকুজ্জামান রতন, আবদুল্লাহহেল কাইয়ুম, ওবায়দুর রহমান, আসলাম খান প্রমুখ।