গ্যাস ভরার কৌটায় বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরে একটি চায়ের দোকানে সিগারেট ধরানোর লাইটারে গ্যাস ভরার কৌটা বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে আদাবর থানাধীন নবোদয় হাউজিং লিমিটেডের পাশে এ ঘটনা ঘটে। এদের মধ্যে শাহজাহান গাজীর (৭০), মনির হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।