গ্যাসপাইপে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী এলাকায় গতকাল শুক্রবার গ্যাসপাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সোয়া তিনটার দিকে পল্লবীর কালাপানি এলাকায় রাস্তার পাশে গ্যাসপাইপে বিস্ফোরণে আগুন ধরে যায়। ওয়াসার কাজের জন্য রাস্তাটি খোঁড়ার সময় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।